আশাশুনিতে টেঁকসই বেড়িবাঁধ ও জলবায়ু পরিবর্তন, স্থানচ্যুতি এবং সুরক্ষা অধিকারের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন
সুব্রত দাশ, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনিতে টেঁকসই বেড়িবাঁধ ও জলবায়ু পরিবর্তন, স্থানচ্যুতি এবং সুরক্ষা অধিকারের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ প্রতাপনগর ইউনিয়ন বাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কারিতাস জার্মানির সহযোগিতায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম আল ফারুক, সাংবাদিক আবু বক্কর, ক্ষতিগ্রস্থ রানুফা খাতুন, আবু মুছা, রেবেকা খাতুন, রুপালি রানী প্রমুখ।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেনের উপস্থাপনায় "জলবায়ু পরিবর্তন রুখতে হবে, মাইগ্রেশন কমাতে হবে" এ দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বক্তারা বলেন, শুধুমাত্র নদী ভাঙনের ফলে
প্রতাপনগর ইউনিয়নের শত শত মানুষ বাস্তচ্যুত হয়ে বিভিন্ন জায়গায় যেতে বাধ্য হয়েছে। নদী ভাঙনের ফলে আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ বছরের পর বছর ধরে অসহায় ও মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। আমরা ত্রাণ চাই না, কোন ভিক্ষা চাই না, দাবি একটাই টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ করে দেন। আমাদের মানুষের মতো বাঁচতে দেন।
এ জাতীয় আরো খবর..