কেশবপুর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
তুহিন হোসেন যশোর জেলা প্রতিনিধি
যশোরের কেশবপুর আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ২৫ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, পৌর জামায়াতের আমীর প্রভাষক জাকির হোসেন,পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সদর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান প্রভাষক আলা উদ্দীন আলা, কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুদক) সভাপতি মাস্টার দ্বীন মোহাম্মদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রেহেনেওয়াজ, সাতবাড়িয়া ইউনিয়ন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা আই সিটি অফিসার আব্দুস সালাম, নাজমা সুলতানা, সমন্বয় কমিটির মুখপাত্র মেরাজ হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইন শৃংখলা কমিটির সভায় মাদক ও অপরাধ দমন, চুরি বন্ধ, বিষয়ে আলোচনা হয় কেশবপুর শহরে যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন।মাদক মুক্ত উপজেলা গড়া এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা। পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি বন্ধে বিশেষ সর্তকতা অবলম্বন করা, এবং সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরা নিয়ন্ত্রণ কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..