. .
.

সিদ্ধিরগঞ্জে ফের সক্রিয় মাদক সিন্ডিকেট

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: অভিযুক্ত

সিদ্ধিরগঞ্জে ফের সক্রিয় মাদক সিন্ডিকেট

আওয়ামী দোসর বাহিনীর সহযোগী মাদক সম্রাট জসিম ও বকুল গ্যাংয়ের তৎপরতা বেড়েছে, স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে মাদক সিন্ডিকেট। স্থানীয়ভাবে আলোচিত আওয়ামী দোসর বাহিনীর সহযোগী মাদক সম্রাট জসিম ও বকুল গ্যাংয়ের সদস্যরা আবারও প্রকাশ্যে মাদক ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর দাবি, ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক এখন সিদ্ধিরগঞ্জের মিজমিজী, পাইনাদী, বাতেনপাড়া, তালতলা ক্লাব, সি আই খোলা এবং আশপাশের এলাকায় সহজলভ্য। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে লেনদেন।

সূত্র জানায়, আওয়ামী লীগের প্রভাবশালী ক্যাডার টাইগার ফারুকের ভাই আবু সাইদের ছেলে ইয়াবা ডিলার জসিমসহ সালাম, গুজা শাহ আলম, নাটক মামুন ও তার স্ত্রী হেনা বেগম, মামুনের ভাই মানিক, বগা কাদিরের ছেলে হাসান, মানবপাচার মামলার আসামি মেহেদী, মৎস্য শ্রমিক লীগের নেতা আউয়ালের ছেলে করিম বাদশা, বকুলের স্ত্রী রিতা, রিতার সহযোগী বিলাই চৌখ আলামীন, নবীনগর এলাকার সেলুন কাদির ও কুমিল্লার দাবিদার থার মামুনসহ আরও অনেকে এই সিন্ডিকেটের সক্রিয় সদস্য।

স্থানীয় বাসিন্দারা জানান, মাঝে মাঝে পুলিশি অভিযান চালানো হলেও বেশিরভাগ সময়ই মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে মাদক ব্যবসায়ীদের ছেড়ে দেওয়া হয়। ফলে এলাকাজুড়ে বেড়ে গেছে চুরি, ছিনতাই, এমনকি মসজিদের দানবাক্স ভাঙার ঘটনাও। উঠতি বয়সী যুবক, এমনকি স্কুলছাত্ররাও জড়িয়ে পড়ছে এই ভয়াবহ নেশায়।

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,
"মাদকের ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সন্তানদের নিরাপদ রাখতে এলাকা ছেড়ে যাওয়াই একমাত্র উপায় মনে হচ্ছে।”

রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এবং অর্থের বিনিময়ে অনেক পুরনো কারবারি আবারও সক্রিয় হয়েছে বলে দাবি স্থানীয়দের। কেউ কেউ নতুন করে এই ব্যবসায় লগ্নি করে গড়ে তুলেছে শক্তিশালী সিন্ডিকেট। তাদের বিরুদ্ধে কথা বললেই হামলা বা মিথ্যা মামলার শিকার হতে হয় সাধারণ মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে মাদক ব্যবসা এখন প্রায় প্রকাশ্য পর্যায়ে চলে এসেছে। এলাকাবাসী র‌্যাব-১১, ডিবি পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা প্রশাসনের কাছে দ্রুত বিশেষ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--