. .
.

চিংড়াখালী ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে সচিবের মিথ্যা অভিযোগের প্রতিবাদ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File Photo


চিংড়াখালী ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে সচিবের মিথ্যা অভিযোগের প্রতিবাদ

মোরেলগঞ্জ প্রতিনিধি:কলি আক্তার

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৬ নম্বর চিংড়াখালী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. তৌহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন একই পরিষদের সচিব মো. জুলফিকার আলী হায়দার—এমন অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, উদ্যোক্তা তৌহিদুল ইসলাম বাবু তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং বিভিন্ন কাগজপত্রে সচিবের নাম ও স্বাক্ষর জাল করে সরবরাহ করেছে। তবে উদ্যোক্তার দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সচিব মো. জুলফিকার আলী হায়দার যোগদানের পর সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সেবার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার জন্য একটি মৌখিক তালিকা তৈরি করেন। সেখানে ট্রেড লাইসেন্সের জন্য ৩ হাজার টাকা, ওয়ারিশ কায়েম সনদের জন্য ১ হাজার টাকা, পারিবারিক সনদের জন্য ৫০০ টাকা, জন্ম নিবন্ধনের জন্য ২০০ টাকা, নাগরিকত্ব সনদের জন্য ১০০ টাকা, ভিজিডি কার্ড ও মৎস্যজীবী ভোক্তার জন্য ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে।এ অভিযোগ থেকে রেহাই পাননি বীর মুক্তিযোদ্ধা মোজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মজিদ ও দিনমজুর কামরুল ইসলামসহ অনেকেই।এ বিষয়ে উদ্যোক্তা তৌহিদুল ইসলাম বাবু ঘুষ নেওয়ার প্রতিবাদ করলে সচিবের সঙ্গে তার মতবিরোধ সৃষ্টি হয়। পরে প্রতিশোধপরায়ণ হয়ে সচিব তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী এলাকাবাসী সচিব মো. জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবি জানিয়েছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--