. .
.

যশোর গাড়ি খানায় অবস্থিত হোটেল প্রিন্সে থেকে আজ্ঞাত এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo


যশোর গাড়ি খানায় অবস্থিত হোটেল প্রিন্সে থেকে আজ্ঞাত এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

বাপ্পী, যশোর


যশোর গাড়ি খানা মসজিদ লেনে অবস্থিত হোটেল প্রিন্স  এর ৩০৩ নম্বর রুম থেকে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে হারুন অর রশিদ (৪৩) নামক এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।হোটেল সূত্রে জানা যায় পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে ।মৃত ব্যক্তির কাছ থেকে তার এন আই ডি পাওয়া যায়, সেখান থেকে জানা যায় হারুন অর রশিদ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সামাদ বাবুর্চির ছেলে। হোটেল সূত্রে জানা যায় গত ৩ মার্চ  ব্যবসায়ী হারুন অর রশিদ হোটেলের ৩০৩ নম্বর রুমে  ওঠেন।বুধবার সন্ধ্যাবেলায়ও তিনি রুমে ছিলেন। বৃহস্পতিবার চেক আউটের। সময় পার হয়ে গেলে  দরজায় ধাক্কা দেওয়া হয়। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পরে দরজা না খুললে পাশে অবস্থিত পুরাতন কসবা ফাঁড়িতে খবর দেওয়া হয়।তারপর পুলিশ এসে দরজা ভেঙে মরদে উদ্ধার করে। যশোর পুরাতন কসবা ফাঁড়ির  এসআই ওহিদুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সেখানে যান এবং দরজা খোলার চেষ্টা করেন, দরজা খুলতে না পেরে পরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে, দেখেন বিছানার উপর ব্যবসায়ী হারুন অর রশিদ  পড়ে  আছে। অনেক ডাকাডাকির পরও কোন সাড়া না পেয়ে ধারণা করা হয়, তিনি মারা গেছেন। এ সময় তার মোবাইল ফোনটি ফ্লাইট মোডে রাখা ছিল। মোবাইলটি ফ্লাইট মোড বন্ধ করার সঙ্গে সঙ্গে মোবাইলে ফোন আসে। কলটি রিসিভ করলে অপরপ্রান্তের ব্যক্তির পরিচয় জানা যায় তিনি বলেন তিনি আসাদুজ্জামান। তিনি আরো জানান তিনি হারুনুর রশিদের জামাতা । তাকে তার শ্বশুরের মৃত্যুর খবর দেয়া মাত্রই তারা সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জ থেকে রওনা দেন।এস আই ওহিদুজ্জামান আরো বলেন মৃত ব্যক্তির জামাইয়ের তথ্য অনুযায়ী তিনি প্লাস্টিক ও কাচের মালের ব্যবসা করেন।ঢাকার মিটফোর্ড এলাকায় শামীম প্লাস্টিক হাউজ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে । এ বিষয়ে কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন বিষয়টি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে এবং শরীরে কোন আঘাতে চিহ্ন  পাওয়া যায়নি।লাশ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে যাওয়া যায়।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--