সিরাজ সিংগা গ্রামের ১০০ পরিবারের মাঝে রোজা ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ।
নুরুজ্জামান যশোর
স্টাফ রিপোর্টার
রামনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেনের উদ্যোগে সিরাজ সিংগা গ্রামের ১০০ পরিবারের মাঝে রোজা ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রামনগর ইউনিয়নের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেনের উদ্যোগে ৮ নং ওয়ার্ডের সিরাজ সিংগা গ্রামের ১০০ টি পরিবারের মাঝে রমজান ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুন্সি নাজমুল এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি সিনবাদ হোসেন, মসজিদের ইমাম হাফেজ লিমন হোসেন, ফারুক হোসেন, কামরুজ্জামান মোল্লা, রিমন হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় মুন্সী নাজমুল বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজের অসহায় মানুষের জন্য অনেক কাজ করার সুযোগ আছে। আল্লাহ তায়ালা আমাদেরকে কবুল করুন। আমরা যারা মানবতার জন্য কাজ করতে পারি সকলের কাছে সেই জন্য দোয়া কামনা করেন।
এ জাতীয় আরো খবর..