. .
.

‎বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ‎ ‎

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

‎বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

‎

‎মোঃ সাদ্দাম মিয়া

‎উপজেলা প্রতিনিধি(ফুলতলা)

‎

‎খুলনার ফুলতলা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে এক উজ্জ্বল নক্ষত্রের চিরবিদায়ে। বীর মুক্তিযোদ্ধা ও ফুলতলা উপজেলা পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেন আর নেই।

‎দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাত ১১টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎বুধবার সকালে মরহুমের মরদেহ ফুলতলার শিরোমনি তার নিজ বাসভবনে পৌঁছালে দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন। পরে আসরের নামাজের পরে খানজাহান আলী আদর্শ মহা বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

‎জানাজার আগে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এতে নেতৃত্ব দেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সূচী রানী সাহা এবং খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ সানওয়ার হোসেন মাসুমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‎জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ড. শহিদুল ইসলাম, অ্যাডভোকেট তারিক হাসান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম আশু, দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ মোহাম্মদ শীপলু ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি শেখ রেজাউল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর মাওলানা সাখাওয়াত হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, গাউসুল আজম হাদি সহ আরও অনেকে।

‎পরবর্তীতে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

‎স্থানীয়দের মতে, শেখ আকরাম হোসেন ছিলেন একজন জনবান্ধব, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। তার মৃত্যুতে ফুলতলা উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--