কেশবপুরে অনলাইন জুয়ায় টাকা খুইয়ে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা
তুহিন হোসেন যশোর প্রতিনিধি
যশোর জেলার কেশবপুর অনলাইন জুয়ায় সব টাকা পয়সা খুইয়ে কীটনাশক পানে আত্মহত্যা করেছে মিজানুর রহমান (৩৮) নামে এক যুবক। দীর্ঘদিন অনলাইন জুয়ায় আসক্ত ওই তরুণ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত মিজানুর রহমান উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের কাশীমপুর গ্রামের মতলেব গাজীর ছেলে এলাকাবাসী ও পুলিশ জানায়, মিজানুর রহমান ইটভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করেন, এবং গোপনে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন।সে ধার-দেনা করে জুয়া খেলে আসছিল। সূত্র জানায় চারটি এনজিও প্রতিষ্ঠান থেকেও ঋণ নিয়ে সেই টাকা ঋণ পরিশোধ না করে আবারও জুয়া খেলতে শুরু করে ২ সন্তানের জনক মিজানুর রহমান অর্থ হারিয়ে দিশেহারা হয়ে পড়ে আজ ১ টার দিকে নিজ বাড়ির গোয়াল ঘরে মধ্যে বিষপান পান করে।পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়।
এ বিষয়ে ফুলতলা প্রতিদিন পত্রিকার প্রতিনিধিকে
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়
জানান, অনলাইনে জুয়া খেলে বা এই কারণে মিজানুর আত্মহত্যা করেছেন এমন তথ্য তাদের কাছে নাই তবে
গৌরিঘোনা ইউনিয়নের কাশিমপুর গ্রামে মিজানুর রহমান বিষ পানে মৃত্যু বরন করেছে এমন তথ্য তাদের কাছে আছে। নিহতের স্ত্রী ববিতা বেগমের আবেদনের ভিত্তিতে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে যার নাম্বার ৪/
এ জাতীয় আরো খবর..