. .
.

তাড়াশে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

)))
মো: সুলতান মাহমুদ, 
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাট্টরা গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের দায়ে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাট্টরা গ্রামের মৃত হাজী মহিউদ্দিনের ছেলে মো. ইকবাল হোসেন (৫২)। অভিযানকালে তার কাছ থেকে গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--