. .
.

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে স্প্রিং ও ফল-২০২৬ ব্যাচের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে স্প্রিং ও ফল-২০২৬ ব্যাচের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত


খুলনা, ১০ সেপ্টেম্বর ২০২৬: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় অডিটোরিয়ামে।  বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইকিউএসি এর আয়োজনে এ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এ. বি.এম ওবায়দুল ইসলাম বলেন, অঞ্চলের বেসরকারি প্রথম ইউনিভার্সিটি নর্থ ওয়েস্টর্ন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ অনেক বড় যুদ্ধ। কেউ চায় ডাক্তার হবে, কেউ চায় ইঞ্জিনিয়ার হবে আবার কেউ অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়তে চায়। তবে যেই সাবজেক্ট হোক তা মেনে নিয়ে পড়তে হবে। বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট বড় বিষয় না। মনে রাখতে হবে পড়ার মূল বিষয় হলো জ্ঞান গ্রহণ করা। যে ব্যক্তি শিক্ষাকে ব্রত হিসেবে নিয়েছে, জ্ঞান গ্রহণ করেছে, সে ব্যক্তি সফল হবে।

তিনি আরো বলেন, সময় গেলে সাধন হবে না। সময় কারো জন্য অপেক্ষা করে না। সময়কে বেঁধে রাখা যায় না। এজন্য সময় মত কাজ করতে হবে। ভালো গুণ সমৃদ্ধশীল মানুষের মতন মানুষ হতে হবে। মানুষের মাঝে মানবিক গুণাবলী প্রয়োজন। সকলকে সহিষ্ণু হতে হবে।

তিনি বলেন, আমি সফল না, তবে আলহামদুলিল্লাহ।  আমি কাদামাটি থেকে উঠে এসেছি। আজ যেখানে আছি। আমার মায়ের দোয়া। আলহামদুলিল্লাহ। মনে রাখতে হবে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা অর্জন করতে হবে। পাশাপাশি খেলাধুলা এবং শরীর চর্চাও করতে হবে।
বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির উপর গুরুত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে আমাদের এই সুযোগগুলো তৈরি করতে হবে। দেশকে ভালবেসে দেশের জন্য কিছু করতে হবে। সবার আগে বাংলাদেশ। পৃথিবীর মাঝে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হবে। ভালো রেজাল্টের সাথে সাথে ভালো মানুষ হতে হবে। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ'র চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ'র সদস্য সৈয়দ হাফিজুর রহমান, উপদেষ্টা ড. শরিফুল ইসলাম  দুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর কানাই লাল সরকার। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডীন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের, ড. ইমজামাম-উল-হোসেন, ডীন, ব্যবসায় প্রশাসন অনুষদের, ফারজানা আক্তার, ডীন, লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির শেখ মাহরুফুর রহমান, ডীন (ভারপ্রাপ্ত) আইন অনুষদের, আরোজ আলী , রেজিস্ট্রার, ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর মো: মেহেদী হাসান, আইকিউএসি এর পরিচালক, মো: আনিসুর রহমান, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষকবৃন্দ, নবীণ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--