. .
.

সুন্দরবনে ১শ’ হরিণের ফাঁদ উদ্ধার, নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারে ২ জেলে কারাগারে

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

সুন্দরবনে ১শ’ হরিণের ফাঁদ উদ্ধার, নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারে ২ জেলে কারাগারে

কয়রা (খুলনা) প্রতিনিধি:
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে কাঁকড়া ধরার সরঞ্জামসহ একটি নৌকা জব্দ করা হয়। একই সময়ে পৃথক অভিযানে সুন্দরবন থেকে উদ্ধার করা হয়েছে হরিণ শিকারের প্রায় ১শ’ মালা ফাঁদ এবং একটি নৌকা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সুন্দরবন পশ্চিম বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন সন্ন্যাসীর খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অভিযোগে দুই জেলেকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন—কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোকলেসুর রহমান (৪০) ও অহিদুল গাজী (৩২)।
অন্যদিকে, সুন্দরবনের কুনচিরখাল এলাকায় পৃথক অভিযানে হরিণ শিকারের জন্য পেতে রাখা প্রায় ১শ’ মালা ফাঁদ উদ্ধার করে বন বিভাগ। এ সময় ফাঁদ পেতে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়।
কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান বলেন, “নিষিদ্ধ সময়ে সুন্দরবনে কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করা হয়েছে। একই অভিযানে হরিণ শিকারের ফাঁদও উদ্ধার করা হয়।”
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, আটক দুই জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--