ফুলতলায় গাড়ি চুরি কালে যুবক আটক, পুলিশের হেফাজতে হস্তান্তর
ফুলতলা উপজেলা প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলায় গাড়ি চুরির সময় রাকিবুল মোল্লা (২৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
আজ ১৫ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) দুপুরে ফুলতলা থানাাধীন সুপার ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মাছবাহী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৩-৯৪৩৬) চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।
গাড়ির মালিক মোঃ শরিফুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্ত রাকিবুল মোল্লাকে আটক করেন। আটককৃত রাকিবুল মোল্লা (২৮), পিতা-কামরুল মোল্লা, গ্রাম-গিলাতলা খেয়াঘাট, থানা-খান জাহান আলী, জেলা,খুলনা।
পরবর্তীতে ফুলতলা থানায় খবর দিলে অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামালের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ আটককৃত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় জনতা ও গাড়িচালক আক্কাস আলী বিশ্বাসের স্ত্রীর জবানবন্দি গ্রহণ করে।
পরে আটককৃত রাকিবুল মোল্লা ও গাড়ির মালিক শরিফুল ইসলাম ও উদ্ধারকৃত গাড়িটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলতলা থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ জাতীয় আরো খবর..