আফিলগেটে দুর্বৃত্তদের গুলিতে নিহত সোহেল শেখ
খুলনা প্রতিনিধি:
খুলনার আফিলগেট এলাকায় প্রকাশ্যে গু*লিতে সাবেক আওয়ামী লীগ কর্মী সোহেল শেখ (৪৬) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি মৃত মিজানুর রহমান বাচ্চুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকেই দুইজন হেলমেট পরিহিত যুবক একটি নীল রঙের Appce 4V মোটরসাইকেলে করে অজ্ঞাত ২ জন যুবক এলাকায় কয়েকবার ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি করলেও কেউ নিশ্চিত হতে পারেননি তাদের উদ্দেশ্য সম্পর্কে।
সিসিটিভি ফুটেজ দৈনিক ফুলতলা প্রতিদিন এর নিউজ পোর্টালে আপলোড করা হয়েছে।
বিকাল আনুমানিক ৩টার দিকে ওই দুই ব্যক্তি আফিলগেট এলাকায় এসে সোহেল শেখকে মাথায় লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এ সময় আতঙ্কিত স্থানীয়রা নিরাপত্তার অভাবে তাদের ধাওয়া করেননি। গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
সুত্র জানায়, নিহত সোহেল শেখ আফিল গেট বাজারে পাম্পের পাশে মোটরসাইকেল গ্যারেজ এ নিয়মিত বসতেন।
খবর পেয়ে ঘটনাস্থলে সিআইডি, গোয়েন্দা বাহিনী, পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত হন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
এটা পরিকল্পিত হত্যা কান্ড বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..