. .
.

কেশবপুরে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo


কেশবপুরে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

তুহিন হোসেন 
যশোর জেলা প্রতিনিধি

যশোর জেলার কেশবপুর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকালে শহরের এ এস এইস কে সাদেক অডিটোরিয়ামে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেশবপুর - এনসিপির প্রধান সমন্বয় কারী সম্রাট হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিউর রহমান,পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক থানা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক  নুরুজ্জামান চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন - জাতীয় নাগরিক পার্টির মিশাদ, আনোয়ার, ইমরান যুবশক্তির - অরিন,শিশীর, জামিল,শাওন ছাত্রশক্তির- রাসেল,মাহিন, প্রিন্স, প্রমুখ,অনুষ্ঠানটি পরিচালনা করেন এনসিপির সর্বকনিষ্ঠ সদস্য  মাহফুজ হাসান ইমন। সভায় বক্তারা সমাজকে রাজনৈতিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে ইফতারের পূর্বে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি হাবিবুল্লাহ, এ সময় দলীয় নেতাকর্মীসহ অন্যান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--