যশোর পৌরসভার বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান জরিমানা ১০ হাজার।
সুমন ঘোষ
ফটোসাংবাদিক
যশোর।
যশোরপৌরসভার বড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুর১২টার সময় এই অভিযান চালানো হয়
অভিযানে অংশ নেন ভোক্তা অধিকার সংরক্ষণ যশোর এর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর যশোর এর অফিসার কিশোর কুমার এবং খাদ্য অধিদপ্তর এর অফিসার মোহাম্মদ আব্দুর রহমান। অভিযানে র্যাব এর অফিসাররা আইনি সহযোগিতা করেন অভিযানকালে বড় বাজারের আর জি নামক প্রতিষ্ঠান এ অনিয়মের সত্যতা পাওয়া যায়। দোকানটির মালিক অশোক কুমার এর বিরুদ্ধে খাদ্যদ্রব্যের প্যাকেটে উৎপাদনকারী দেশের স্থানে ঢাকা বাংলাদেশ লেখা থাকা এবং দোকানের সামনে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগ এর সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বাজারের অনেক প্রতিষ্ঠান কে সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিটি পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এর অফিসার বলেন বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান আমরা নিয়মিত পরিচালনা করব।
এ জাতীয় আরো খবর..