. .
.

ঈদের দ্বিতীয় দিনে শুরু হচ্ছে ভিলেজ প্রিমিয়ার লিগ–

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 22, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

 ঈদের দ্বিতীয় দিনে শুরু হচ্ছে ভিলেজ প্রিমিয়ার লিগ–

মোঃ আঃ কুদ্দুস পাড় তালা 
সাতক্ষীরা প্রতিনিধি
বিস্তারিত কমেন্ট সেকশনে

সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামে তরুণদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ভিলেজ প্রিমিয়ার লিগ–২০২৬ (VPL)” ক্রিকেট টুর্নামেন্ট। ঈদের পরের দিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৬টা পর্যন্ত এই জমজমাট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলার স্থান নির্ধারণ করা হয়েছে মাছিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে।
টুর্নামেন্টে এলাকার বেশ কয়েকটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে ধূমকেতু একাদশ, ভিলেজ টাইগার্স, মাছিয়াড়া বাগানবাড়ি ক্রিকেট দল, সর্বদা তরুণ দল, এবং মাছিয়াড়া তেঁতুলতলা স্পোর্টিং ক্লাব। স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে এ টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামীণ যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত রাখতে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উক্ত টুর্নামেন্টের আয়োজনে রয়েছেন মো. মাসুদ রানা (টিটু), মো. মামুন সরদার, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, মো. মুর্তাজা পাড় ও মো. হাদিউজ্জামান।
আয়োজকরা এলাকার সকল ক্রীড়াপ্রেমী মানুষকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--