. .
.

দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 29, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: অভিযুক্ত

দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

দিঘলিয়া প্রতিনিধি :মোঃ রুবেল শেখ ।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬টার দিকে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার মমিনপুর সুইচগেট সংলগ্ন কামারগাতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর সদস্যরা।

অভিযানকালে দিঘলিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ারুল (৩৬) কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও আটক আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নৌবাহিনীর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--