ফুলতলায় ৩ টি অস্ত্র ও গুলি সহ দুই যুবক আটক
মোঃ সাদ্দাম মিয়া
উপজেলা প্রতিনিধি(ফুলতলা)
খুলনার ফুলতলা উপজেলায় বিশেষ অভিযানে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে বাংলাদেশ পুলিশ এর ফুলতলা থানা পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানার চৌকস কর্মকর্তা এসআই শফিউজ্জামান নিরস্ত্রের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনা করেন। এসময় কনস্টেবল শুভ ঘোষসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ফুলতলা থানাধীন দামোদর গ্রামের নতুন বিদ্যুৎ সাবস্টেশনের পেছনের বালুর মাঠ এলাকা থেকে তিনটি অস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং একটি দুইনলা কাটা বন্দুক।
আটককৃতরা হলেন
১. মোহাম্মদ তরিকুল ইসলাম সুমন (২৩), পিতা: মোঃ সেলিম শেখ, গ্রাম: দামোদর কলোনি পাড়া, থানা: ফুলতলা, জেলা: খুলনা।
২. মোঃ তানভির চৌধুরী, পিতা: নাজমুল আহম্মেদ চৌধুরী, ঠিকানা: ফুলবাড়িগেট, খুলনা।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এ জাতীয় আরো খবর..