. .
.

বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

সুমন ঘোষ 
নিজস্ব প্রতিবেদক, যশোর: বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে যশোরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে নানা দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। তাদের প্ল্যাকার্ডে পরীক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যার কারণে বহু শিক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করছে। তারা অভিযোগ করেন, প্রতিকূল পরিবেশে পরীক্ষা দিতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী মারাত্মক সংকটের মুখে পড়েছেন।
বিক্ষোভকারীরা দাবি জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার বিদ্যমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
সমাবেশে সিটি কলেজ, এমএম কলেজ, আলহেরা ডিগ্রি কলেজ, আব্দুর রাজ্জাক কলেজ, শিক্ষা বোর্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে তারা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--