. .
.

গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
সুমন ঘোষ যশোর 



পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে যশোরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার যশোর উপশহরে সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব জমিতে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, লাগানো প্রতিটি গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। গাছ বেঁচে থাকলেই পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দেশে বৃক্ষরোপণ কর্মসূচি এখন একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি আরও বেগবান হচ্ছে।
পরে প্রতিমন্ত্রী নিজ হাতে একটি ফলদ গাছের চারা রোপণ করে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সোনালী ব্যাংক যশোর অঞ্চলের জেনারেল ম্যানেজার ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--