. .
.

যশোরে নো-পার্কিং জোনে ট্রাফিক পুলিশের অভিযান, জরিমানা গুনলেন চালকরা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে নো-পার্কিং জোনে ট্রাফিক পুলিশের অভিযান, জরিমানা গুনলেন চালকরা

সুমন ঘোষ যশোর 


যশোর শহরের যানজট নিরসনে নো-পার্কিং জোনে কঠোর অবস্থানে নেমেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের ব্যস্ততম এলাকা যশোর সদর হাসপাতাল, দড়াটানা ও আশপাশের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে নিয়ম ভঙ্গকারী একাধিক চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে নির্ধারিত স্থানের বাইরে গাড়ি পার্কিং করায় যশোরের কচুয়া এলাকার বাসিন্দা মিজানুর রহমানকে ট্রাফিক আইনের আওতায় তাৎক্ষণিক জরিমানা করা হয়। একই সঙ্গে আরও কয়েকজন চালককে সতর্ক করা হয়েছে।
ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শহরের প্রধান সড়কগুলোতে দীর্ঘদিন ধরে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই নিয়মিত অভিযান শুরু করা হয়েছে।
এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর ইউসুফ আলী চৌধুরী বলেন, “দড়াটানাসহ আশপাশের এলাকায় যানজট কমাতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। নো-পার্কিং জোনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে একটি মামলাও করা হয়েছে এবং চালকদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান জরুরি। তবে শুধুমাত্র অভিযান নয়, শহরে পর্যাপ্ত বিকল্প পার্কিং ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানিয়েছেন তারা।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--