. .
.

যশোরে জন্মাষ্টমীর আলোচনা সভা: সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের আহ্বান

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে জন্মাষ্টমীর আলোচনা সভা: সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের আহ্বান


সুমন ঘোষ 
যশোর প্রতিনিধি:


শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যশোরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় দেশের সব ধর্মাবলম্বী মানুষের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের রাষ্ট্রে সমান অধিকার রয়েছে। ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্প্রীতি আরও জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও যশোর পৌর প্রশাসক রফিকুল হাসান।
সম্মানিত অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, রামকৃষ্ণ আশ্রম ও মিশন যশোরের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য্য ও নির্বাহী সদস্য বাবু হালদারসহ অনেকে।
সভায় বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শ, মানবিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা ধারণ করে একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--