. .
.

‎নলকূপ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 24, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File Photo

‎নলকূপ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি
‎
‎উপজেলা প্রতিনিধি(ফুলতলা) 
‎মোঃ সুমন মিয়া 
‎২৪-১০-২৫ (শুক্রবার)
‎
‎জীবন বাঁচাতে স্বচ্ছ ও আর্সেনিকমুক্ত পানির প্রয়োজনীয়তা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গ্রামীণ জনপদে বিশুদ্ধ পানির উৎস হিসেবে নলকূপের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, সরকারি উদ্যোগে নলকূপ স্থাপনের কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য নেই কোনো নীতিমালা, নেই কোনো সুরক্ষাব্যবস্থা।
‎
‎প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে এই শ্রমিকরা কাজ করলেও তাদের নিরাপত্তা, স্বাস্থ্যসুরক্ষা বা প্রশিক্ষণ বিষয়ে সরকারি কোনো নির্দেশনা বা নিয়ম নেই। ফলে নানা দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে থেকে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।
‎
‎বিশেষজ্ঞদের মতে, নলকূপ স্থাপন শ্রমিকদের জন্য নিরাপত্তা নীতিমালা প্রণয়ন একটি ট্রেড ইউনিয়ন ও সচেতনতামূলক প্রশিক্ষণ জরুরি। একইসঙ্গে আর্সেনিকমুক্ত নিরাপদ পানির নিশ্চয়তা দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন, আবেদন সমুহ নলকূপ স্থাপন শ্রমিকদের জন্য একটি সরকারি নীতিমালা প্রণয়ন করতে হবে।
‎শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও বীমা সুরক্ষা নিশ্চিত করতে হবে।
‎তাদের অধিকার রক্ষায় ট্রেড ইউনিয়ন গঠনের স্বীকৃতি প্রদান করতে হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--