. .
.

আদ-দ্বীন হাস্পাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

আদ-দ্বীন হাস্পাতালের লাইসেন্স বাতিল; মাথায় ব্যথা হলে মাথা কেটে ফেলে দেওয়া কোন সমাধান নয় দাবি জনসাধারণের।


ডেস্ক রিপোর্ট : ঢাকা

২৭ মে ২০২৬ - ঢাকা মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের আইসিইউতে গ্যাস লিকের দুর্ঘটনায় ৬ নবজাতকের মৃত্যু। অত্যন্ত বেদনাদায়ক। হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে, দায়ীদের চাকরি থেকে বরখাস্ত করেছে।কিন্তু সরকার লাইসেন্স বাতিল করে সব রোগী সরিয়ে নিতে বলেছে। এখন আইসিইউ-ওটির শত শত মুমূর্ষু রোগীকে স্থানান্তর করতে গেলে পথেই অনেকে মারা যাবে। এই দায় কে নেবে?

*অথচ দেখুন, অন্য খাতে দুর্ঘটনা হলে কী হয়:*
. রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মার্চ ২০২৬ এ আইসিইউতে বেড না থাকায় ১৯ শিশু মৃত্যু বরণ করেছে সরকার তার ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে 

- *২ মার্চ ২০২৬, কুমিল্লা*: ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত। গেটম্যান সাসপেন্ড। ট্রেন লাইন বন্ধ হয়নি।
- *২৩ অক্টোবর ২০২৩, ভৈরব*: ট্রেন সংঘর্ষে ১৮ জন নিহত, ১০+ আহত। তদন্ত হয়েছে। রেল বন্ধ হয়নি। 
- *২৭ জুলাই ২০২৬, মিরসরাই*: ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ১ জন নিহত। রুট বাতিল হয়নি।
- *প্রতিদিন সড়কে*: বাস-ট্রাক দুর্ঘটনায় দেশজুড়ে মানুষ মরছে। ২০২৫ এর এক রিপোর্টেই ৫ জেলায় ১৪ জন নিহত। কোনো বাস কোম্পানির রুট পারমিট বাতিল হয়নি।

সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগ ওঠে। সেখানে ডাক্তারের শাস্তি হয়, হাসপাতাল বন্ধ হয় না।

আদ্-দ্বীন গরিব মানুষের স্বল্প খরচের শেষ ভরসা। দায়ীদের শাস্তি হোক, জবাবদিহি হোক। কিন্তু পুরো হাসপাতাল বন্ধ করে হাজারো রোগীর জীবন ঝুঁকিতে ফেলা - এটা "মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার" মতো সিদ্ধান্ত।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--