. .
.

যশোরে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সুমন ঘোষ যশোর 

যশোর জেলার পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, জলাশয় সংরক্ষণ এবং কৃষি খাতে পানির কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘কপোতাক্ষ নদ’ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি এবং কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় জেলার সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, জলাশয় ও প্রাকৃতিক পানির উৎস সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদনে পানির সুষম ও টেকসই ব্যবহার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পানি ব্যবস্থাপনায় বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোশাররফ হোসেনসহ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, জেলার পানি সম্পদ রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির উৎস সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
সভা শেষে পানি সম্পদ ব্যবস্থাপনা আরও কার্যকর ও জনবান্ধব করতে প্রয়োজনীয় কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--