মশিয়ালি দারুল উলুম দাখিল মাদরাসার সংস্কারে এমপির বরাদ্দ প্রদান
মোঃসাদ্দাম মিয়া
উপজেলা প্রতিনিধি(ফুলতলা)
খুলনার ফুলতলা উপজেলার মশিয়ালি এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী মশিয়ালি দারুল উলুম দাখিল মাদরাসার সংস্কার ও উন্নয়ন কাজের জন্য খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজগর লবি-এর বরাদ্দকৃত অর্থ মাদরাসা পরিচালনা কমিটির নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি মাদরাসা প্রাঙ্গণে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জাকারিয়া শেখ-এর সভাপতিত্বে এবং খানজাহান আলী থানা যুবদল নেতা হাদিউজ্জামান-এর সঞ্চালনায় আয়োজিত এক অনুষ্ঠানে ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ শেখ ইকবাল হোসেন আনুষ্ঠানিকভাবে এ অর্থ মাদরাসা পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন খোকা, ১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান সরদার, ১, ২ ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজিয়া বেগম, ইউনিয়ন বিএনপির সদস্য আজাদুর রহমান, খানজাহান আলী থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক পিয়ার আলী, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এস এম ইলিয়াস হোসেন, বিএনপি নেতা নিজাম উদ্দিন, রিয়াজুল ইসলামসহ খুলনা মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে সকল ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। মশিয়ালি দারুল উলুম দাখিল মাদরাসা এলাকার একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। সংস্কার কাজ সম্পন্ন হলে শিক্ষার্থী ও মুসল্লিদের জন্য আরও সুন্দর, নিরাপদ ও আধুনিক পরিবেশ নিশ্চিত হবে।
মাদরাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে বরাদ্দ প্রদানের জন্য সংসদ সদস্য আলহাজ আলী আজগর লবি এবং আলহাজ শেখ ইকবাল হোসেন-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা আশা প্রকাশ করেন, এ সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিনের সংস্কার কাজ বাস্তবায়িত হবে এবং মাদরাসার শিক্ষা কার্যক্রম আরও সুষ্ঠু ও ফলপ্রসূভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এ জাতীয় আরো খবর..