. .
.

জগন্নাথপুরে অবাধে চলছে পোনা মাছ শিকার

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

জগন্নাথপুরে অবাধে চলছে পোনা মাছ  শিকার

জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুর উপজেলার  বিভিন্ন  হাওরগুলোতে অবৈধ জাল ব্যবহার করে অবাধে পোনা ও মা মাছ শিকারের ফলে মৎস্য সম্পদ মারাত্মক হুমকিতে পড়েছে।
অবাধে পোনা নিধনের কারণে হাওরের দেশীও মাছের উৎপাদন কমে অনেক প্রজাতির মাছ  এখন বিলুপ্তির পথে। মাঝে মাঝে  উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলেও স্থানীয় সংঘবদ্ধ  পোন মাছ  শিকার চক্রের কারণে পোনা ও মা মাছ নিধন পুরোপুরি বন্ধ হচ্ছে না।
পর্যাপ্ত লোকবল ও আধুনিক জলযান না থাকায়  প্রশাসনের  পক্ষে অভিযান পরিচালনা করা সম্ভব হয়না। সেই সুযোগ কাজে লাগিয়ে উপজেলার  বিভিন্ন হাওরে নিষিদ্ধ  জাল ব্যবহার করে  পোনা ও মা মাছ শিকার চলছে। বর্তমানে বর্ষা মৌসুমে প্রতিদিন সন্ধা থেকে শুরু করে ভোররাত, এমনকি সকাল পর্যন্ত অবৈধ বেড়জাল, চায়না দুয়ারি, কারেন্ট জাল ও প্লাস্টিকের চাই দিয়ে ছোট-বড় সব ধরনের মাছ শিকার হচ্ছে অবাধে।
স্থানীয় সূত্রে জানা গেছে,  অবৈধ জাল দিয়ে মাছ শিকারীদের বিরুদ্ধে সরকার নিয়মিত অভিযান পরিচালনা ও আইনি ব্যবস্থা গ্রহন  না করায়  প্রতিদিন অবৈধ জালে অবাধে পোনা- মা মাছ শিকারে কারনে হুমকিতে হাওরের মৎস্য সম্পদ।
হাওর এলাকার জেলেদের বিকল্প জীবিকায়ন কর্মসূচির আওতায় এনে জেলেদের সচেতন করার পাশাপাশি বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হলে বর্ষা মৌসুমে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ হবে বলে মনে করছেন সচেতন মহল।
জগন্নাথপুর উপজেলা  মৎস্য  কর্মকর্তা মোঃ আল-আমীন   জানান, চলতি বছরের  ২৮শে  জুন পর্যন্ত  পোনা ও মা মাছ  শিকার  করা সরকারী  ভাবে নিষেধ  রয়েছে। যে সব জেলেরা  নিষেধ অমান্য করে পোনা ও মা মাছ  শিকার করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--