বেনাপোলে ২ হাজার ৬০ পিস ট্যাপেন্টাডল ও ৮০০ গ্রাম কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১
তুহিন হোসেন যশোর প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড় আচড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮০০ গ্রাম কোডিন ফসফেট মিশ্রিত তরল পদার্থসহ মোঃ শামীম হোসেন ওরফে জয় (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আচড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার শামীম হোসেন ওরফে জয় বেনাপোল পোর্ট থানার বড় আচড়া এলাকার মৃত রুবেল হাওলাদারের ছেলে। তিনি ওই এলাকার মৃত মানিক মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে একটি প্লাস্টিকের বাজার ব্যাগ থেকে ৮০০ গ্রাম কোডিন ফসফেট মিশ্রিত তরল পদার্থ উদ্ধার করা হয়। এ ছাড়া একই ব্যাগের ভেতরে থাকা একটি পলিথিন প্যাকেট থেকে ২০৬ স্ট্রিপ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতি স্ট্রিপে ১০টি করে মোট ২ হাজার ৬০ পিস ট্যাবলেট পাওয়া যায়, যার ওজন ৯৫০ গ্রাম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ জাতীয় আরো খবর..