যশোর-৩ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী
নাসিম রেজা :
যশোরবাসীর আপনজন জননেতা অনিন্দ্য ইসলাম অমিতকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে নগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি টাউন হল ময়দান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
এ সময় নেতাকর্মীরা বলেন, জননেতা অনিন্দ্য ইসলাম অমিত একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। যশোর সদর আসনের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় তার বিকল্প নেই। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মিছিল ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।
এ জাতীয় আরো খবর..