যশোরে জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রদ্ধা ও দোয়া মাহফিল
সুমন ঘোষ
নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরে বিএনপির জাতীয় নেতা ও সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোর নগর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী এবং নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম।
এ ছাড়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে প্রয়াত জননেতা তরিকুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ জাতীয় আরো খবর..