. .
.

যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন, মেধা ও স্বচ্ছতার আশ্বাস

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 22, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন, মেধা ও স্বচ্ছতার আশ্বাস

সুমন ঘোষ 
যশোর প্রতিনিধি:


যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্সে এ কার্যক্রম শুরু হয়।
জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা পুরো নিয়োগ কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
নিয়োগ কার্যক্রম চলাকালে প্রার্থীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি নিয়োগে কোনো ধরনের অনিয়ম, সুপারিশ কিংবা আর্থিক লেনদেনের সুযোগ নেই উল্লেখ করে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান।
প্রথম দিনের যাচাই-বাছাই শেষে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার। এ সময় নিয়োগের দ্বিতীয় দিনে প্রার্থীদের করণীয় সম্পর্কেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য তিনি প্রার্থীদের পরামর্শ দেন।
নিয়োগ কার্যক্রমে বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে আসা প্রতিনিধিসহ যশোর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রথম দিনের কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--