. .
.

আধুনিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে যশোর সদর কোতোয়ালী থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

আধুনিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে যশোর সদর কোতোয়ালী থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুমন ঘোষ 
যশোর প্রতিনিধি:

 যশোর সদর থানার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে নতুন থানা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ পুলিশের ‘থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় যশোর সদর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট অতিথিরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে যশোর সদর থানার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা আরও সহজ, কার্যকর ও জনবান্ধব করার ক্ষেত্রে এ অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভায় বক্তারা আধুনিক পুলিশি অবকাঠামো গড়ে তোলা,ব আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--