সিরাজগঞ্জের তাড়াশে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ নারী আটক
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ স্মৃতি ইসলাম হাওয়া (৩৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়িঝুড়ি বাজার এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ওই নারী মোটরসাইকেল চালিয়ে ঝুড়িঝুড়ি বাজারে গিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও অপেক্ষা করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে আটক করে তাড়াশ থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় তার যাতায়াতে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার এসআই মিজানুর রহমান জানান, আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ জাতীয় আরো খবর..