যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
সুমন ঘোষ যশোর
যশোর জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা। মঙ্গলবার অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক গতিশীলতা ও গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, বিএনপি নেতা শহিদুল বারী রবু এবং জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ।
এ সময় বিএনপির নেতৃবৃন্দ নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, ছাত্রদল বিএনপির অন্যতম শক্তিশালী অঙ্গ সংগঠন। অতীতের ন্যায় ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির বিশ্বাস এবং যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তি।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা পালন করবে।
এ জাতীয় আরো খবর..