. .
.

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ
পাচারকালে ৪ জেলে আটক 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন থেকে কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ । 

এ সময় তাদের নিকট হতে ৩.৫৬ ঘনফুট সুন্দরী কাঠ সহ ২ টি নৌকা জব্দ করা হয়। এরা সকলেই কাঁকড়ার পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। জানা গেছে মঙ্গলবার (২১ জুলাই)  বিকাল ৪ টার দিকে শিবসা টহল ফাঁড়ির অধিনস্থ আড়বাওন খাল এলাকা থেকে এ সকল কাঠ সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কালাবগী গ্রামের খোকন গাজী,  বিল্লাল গাজী, ইকবাল ফকির ও বিল্লাল শেখ। অভিযানের নেতৃত্ব দেন শিবসা বন টহল ফাঁড়ির দায়িত্বরত ওসি শেখ রবিউল ইসলাম । সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন,  এ ব্যাপারে আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যাক্তিদেরকে আদালতে প্রেরন করা হবে। 

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--