. .
.

যশোরে হাম প্রতিরোধে নতুন তথ্য নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে হাম প্রতিরোধে নতুন তথ্য নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

সুমন ঘোষ যশোর 


হাম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, টিকাদান কর্মসূচির কার্যকারিতা এবং এ রোগ বিষয়ে সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য চিকিৎসকদের সামনে তুলে ধরতে যশোরে অনুষ্ঠিত হয়েছে ‘হাম প্রতিরোধে নতুন তথ্য’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার।
শুক্রবার সন্ধ্যায় যশোর পিটিআই অডিটোরিয়ামে যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেশের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ও লেখক প্রফেসর ডা. আবিদ হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবু হাসনাত মো. আহসান হাবিব।
সেমিনারে প্যানেল এক্সপার্ট হিসেবে বক্তব্য দেন সার্জারি বিভাগের ডা. শরিফুল আলম খান, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. গৌতম কুমার আচার্য্য এবং গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইলাবতী মণ্ডল।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর জেনারেল হাসপাতালের শিশু বিভাগের মেডিকেল অফিসার ডা. আম্বিয়া পারভীন সাথী। তিনি হাম প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণের গুরুত্ব, রোগের বর্তমান পরিস্থিতি এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. এসএম নাজমুল হক। সেমিনারটি সঞ্চালনা করেন যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ইএনটি) ডা. গাজী শরিফ উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি প্রফেসর ডা. আবিদ হাসান মোল্লা।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আনছার আলী, অধ্যাপক ডা. গোলাম ফারুক, অধ্যাপক ডা. এনকে আলম, অধ্যাপক ডা. এবিএম দেলোয়ার হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মঞ্জুরুল হাসানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক অংশ নেন।
সেমিনার শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে র‌্যাফেল ড্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--