. .
.

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেফতার

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | দৈনিক ফুলতলা প্রতিদিন

খুলনার বটিয়াঘাটায় অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি অনুপম মহলদার (৪৫)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে বটিয়াঘাটা থানার হাটবাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার নিভান মহলদারের ছেলে।

পুলিশ জানায়, বটিয়াঘাটা থানায় দায়ের করা একটি হত্যা মামলার তদন্তে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনা সদর, খালিশপুর ও ফুলতলা থানায় দায়ের করা আরও তিনটি হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার তথ্য রয়েছে। এছাড়া, ২০০৯ সালের একটি চুরির মামলায় তার কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সূত্র: খুলনা জেলা পুলিশ।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--