পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম
বাপ্পী,যশোরঃ
বিস্তারিত কমেন্ট সেকশনে
আহত মিঠু হোসেন রামনগর ইউনিয়নের রাজারহাট গ্রামের আক্কাস আলীর ছেলে।যশোরের রাজারহাট ধোপা পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে তাকে মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় রাশেদের চায়ের দোকানের সামনে এই হামলার করা হয়।।বর্তমানে তিনি যশোর জেনারেল। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে মিঠু স্থানীয় ওই চায়ের দোকানের সামনে অবস্থান করার সময় একই গ্রামের আব্দুর রহমানের তিন ছেলে সুজন, রাজন, সুমন এবং তুরফানের ছেলে সালি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা জিআই পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে মিঠুকে এলোপাথাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, মিঠুর আঘাত গুরুতর হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
যশোর ডিএসবি ও থানা পুলিশ ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
এ জাতীয় আরো খবর..