দৈনিক ফুলতলা প্রতিদিন-এর সাংবাদিক সুমন ঘোষের পুত্র ঈশান ঘোষের শুভ জন্মদিন
সুমন ঘোষ নিজস্ব প্রতিনিধি
আজ দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার সাংবাদিক সুমন ঘোষের একমাত্র পুত্র ঈশান ঘোষের শুভ জন্মদিন। জন্মদিনের এই আনন্দঘন দিনে ঈশান জীবনের ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পদার্পণ করল।
ছোটবেলা থেকেই মেধাবী ও স্বপ্নবাজ ঈশানের ইচ্ছা, বড় হয়ে একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। তার এই সুন্দর স্বপ্ন বাস্তবায়িত হোক—এমন প্রত্যাশা পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের।
জন্মদিন উপলক্ষে ঈশানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উজ্জ্বল ভবিষ্যৎ এবং জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন পরিবারের সদস্য, স্বজন ও শুভানুধ্যায়ীরা। সবাই তার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভ জন্মদিন, ঈশান ঘোষ। তোমার আগামী দিনের পথচলা হোক সাফল্য, আনন্দ ও অর্জনে ভরপুর।
এ জাতীয় আরো খবর..