. .
.

যশোরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত

সুমন ঘোষ 
যশোর প্রতিনিধি

 ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। এ উপলক্ষে র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষি ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় যশোর জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
উদ্বোধন শেষে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা পৌর পার্কের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
পোনা অবমুক্তকরণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মামুন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষক ডা. এস এম তানভিরুল ইসলাম হক, জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান গুলদার ও সাধারণ সম্পাদক শামসুদ্দীন চৌধুরী সুমন।
এ ছাড়া বক্তব্য দেন নাগরিক অধিকার আন্দোলন যশোরের সভাপতি মাসুদুর রহমান। মৎস্যচাষি ও ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন অশোক রায়, মনিরুল ইসলাম এবং পোনা ব্যবসায়ী আলামিন মৃধা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন আরও বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে মাছ উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ের ১১ জন সফল মৎস্যচাষি ও উদ্যোক্তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটি, যশোরের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, হ্যাচারি মালিক, মৎস্যচাষি, খামারি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--