. .
.

যশোর ডিবির অভিযানে সৌদি রিয়াল প্রতারকচক্রের ০২ (দুই) সদস্য আটক।

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোর ডিবির অভিযানে সৌদি রিয়াল প্রতারকচক্রের ০২ (দুই) সদস্য আটক।

বাপ্পী,যশোরঃ ৯ই এপ্রিল যশোর কোতয়ালী মডেল থানাধীন পৌরসভাস্থ ০৫ নং ওয়ার্ডের কারবালা জামে মসজিদের সামনে আমতলায় থেকে সৌদি রিয়াল প্রতারক চক্রের দুই জনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। আটক কৃতরা হলেন ফরিদপুর জেলার, ভাঙ্গা থানার, আলগী ইউনিয়নের, সোনাখোলা পশ্চিমপাড়ার মৃত. আচন শেখের ছেলে মোঃ জমশেদ শেখ(৬০) এবং  
ফরিদপুর জেলার,নগরকান্দা থানার, সুতারকান্দা পূর্বপাড়া গ্রামের মৃত. বিল্লাল মাতব্বর এর ছেলে মোঃ জাহাঙ্গীর মিয়া (৩৮)

অত্র মামলার বাদী মোঃ আব্দুল বারী (৪৫) সহ স্থানীয় আরো অনেকে অবস্থানের সময় দুইজন প্রতারক বাদীর কাছে এসে বলে যে, তাদের কাছে সৌদি রিয়াল আছে, সৌদি ১০০ রিয়ালের ০১ টি বান্ডিল আছে যা বাংলাদেশে ৩,০০,০০০/- টাকায় বিক্রয় হবে কিন্তু আসামীদ্বয় বাদীকে ২,০০,০০০/- টাকা দিতে বলে। বিষয়টি বাদীর কাছে সন্দেহ হলে যশোর ডিবি পুলিশ’কে সংবাদ দিলে ডিবি পুলিশের এসআই(নিঃ)/ জনাব মোঃ কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদেরকে আটক করেন।স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ জমশেদ শেখ ও মোঃ জাহাঙ্গীর মিয়াকে ডিবি পুলিশ নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেন। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় যে, আসামী জমশেদের ডান হাতে থাকা সাদা রংয়ের বাজার করা ব্যাগের মধ্যে গামছায় মোড়ানো পুরাতন লুঙ্গির ভিতরে ০৪ টি ১০০ সৌদি  রিয়াল আছে। যা আসামীদ্বয় সাধারন জনগনকে দেখিয়ে প্রতারনা করে।  আসামীদ্বয় পরস্পর যোগসাজসে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা সৌদি রিয়াল নিজেদের দখলে ও নিয়ন্ত্রনে রেখে প্রতারনা মূলকভাবে অর্থ আত্মসাৎ এর চেষ্টাকালে ধৃত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--