. .
.

ঐতিহাসিক ১৬ জুন কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোরের আলোচনা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

ঐতিহাসিক ১৬ জুন কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোরের আলোচনা সভা
সুমন ঘোষ যশোর 

ঐতিহাসিক ১৬ জুন কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা কালো দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, ইতিহাসের বিভিন্ন সংকটময় সময়ে সাংবাদিকরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে।
প্রধান আলোচক কবি, গবেষক ও সাংবাদিক বেনজিন খান বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। সাংবাদিক সমাজকে পেশাগত মর্যাদা ও অধিকার আদায়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সহকারী মহাসচিব ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সহসভাপতি বিএম আসাদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান ও সাইফুল ইসলাম সজল, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ হুসাইন, সরোয়ার হোসেন, আশরাফুল আজাদ এবং তরিকুল ইসলাম তারেক।
বক্তারা বলেন, কালো দিবস শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিনটি গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং স্বাধীন সাংবাদিকতার চর্চাকে আরও শক্তিশালী করার প্রেরণা জোগায়। তারা সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--