. .
.

রাজশাহীতে সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

রাজশাহীতে সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি: সাগর-রুনি হত্যা মামলার দ্রুত বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-হয়রানি বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের সমন্বয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুর।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাগর নোমানী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনী নিরো, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি ও হয়রানির ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সম্প্রতি রাজশাহীতে দৈনিক সকালের সময় পত্রিকায় একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

একই সঙ্গে দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সাংবাদিকদের হত্যা, গুম, নির্যাতন ও হয়রানির ঘটনাগুলোরও দ্রুত তদন্ত ও বিচার দাবি করেন তারা।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধ এবং সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান তিনি।

মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, ফটোজার্নালিস্ট এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--