. .
.

৩১ দফা সমর্থনে ভেড়ামারায় গণম

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 11, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File Photo

৩১ দফা সমর্থনে ভেড়ামারায় গণম

তৌহিদ সরোয়ার 
স্টাফ রিপোর্টারঃ
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সারাদেশের ন্যায় কুষ্টিয়ার ভেড়ামারাতেও অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবীতে জাতীয় পার্টি (কাজী জাফর) এর গণমিছিল।

দুপুরে ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির কার্যালয় প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। গণমিছিলে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আশরাফুল ইসলাম চাঁদ মন্ডল এবং সাধারণ সম্পাদক অঞ্জন খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোজাম্মেল হক জোয়ার্দার, সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম,সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উক্ত সমাবেশে বক্তারা বলেন,
বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে গঠন ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় এক যুগান্তকারী দিকনির্দেশনা। তারা বলেন, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশের জনগণ প্রকৃত স্বাধীনতা ও ন্যায়বিচার পাবে।

বক্তারা আরো বলেন, জাতীয় পার্টি (কাজী জাফর) সবসময় দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে গণমিছিলের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--