যশোরে উৎসবমুখর পরিবেশে মাছরাঙা টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুমন ঘোষ যশোর
যশোরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিল, দৈনিক লোকসংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবির নান্টু, যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান এবং ডিবিসি নিউজের যশোর স্টাফ রিপোর্টার সাকিরুল কবির রিটন। এছাড়াও জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নিরপেক্ষতা এবং বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার মাধ্যমে মাছরাঙা টেলিভিশন দেশের গণমাধ্যমে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তারা ভবিষ্যতেও দর্শকদের আস্থা অটুট রেখে মানসম্মত অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ জাতীয় আরো খবর..