. .
.

যশোরে অনুমোদনহীন মবিল কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার বিপুল সরঞ্জাম

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে অনুমোদনহীন মবিল কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার বিপুল সরঞ্জাম
সুমন ঘোষ 
যশোর প্রতিনিধি:

যশোর সদর উপজেলার মনোহরপুর গ্রামে অনুমোদনহীন একটি মবিল (লুব্রিকেন্ট) তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৬ যশোর। বুধবার (১২ আগস্ট) দুপুরে সিদ্দিক পেট্রোল পাম্পের পাশে ওই কারখানায় অভিযান শুরু করে র‌্যাব।
র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ প্যাকেটজাত মবিল, মবিল তৈরির কাঁচামাল, খালি বোতল, লেবেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে অনুমোদনহীন মবিল কারখানার অস্তিত্ব পাওয়া যায়। বর্তমানে অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
র‌্যাব সূত্র জানিয়েছে, অনুমোদন ছাড়া মবিল উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--