. .
.

যশোর সদর হাসপাতালে দালাল ও নিয়মবিরোধী অভিযান পরিচালনা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোর সদর হাসপাতালে দালাল ও নিয়মবিরোধী অভিযান পরিচালনা  

বাপ্পী,যশোরঃ যশোর সদর হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ও বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত হাসপাতাল চত্বরে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস কুমার দাস। অভিযানে সহযোগিতা করেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আহসান কবির (বাপ্পি), এসআই মো. হালিম ও পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে হাসপাতাল এলাকায় নিয়মবহির্ভূতভাবে একটি অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখা দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। পরে গাড়ির কাগজপত্র যাচাই করতে চাইলে চালক মো. আবুল কালাম আজাদ প্রয়োজনীয় বৈধ কাগজ দেখাতে পারেননি। এ ঘটনায় তাকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় হাসপাতালের অভ্যন্তর ও আশপাশের বিভিন্ন স্থান ঘুরে দেখা হয়। বিশেষ করে হাসপাতালের মূল ফটকের বাইরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল এলাকায় দালালচক্রের তৎপরতা বন্ধ, শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ রোগীদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--