. .
.

যশোরে ভালো কাজের স্বীকৃতিতে বিশেষ পুরস্কার পেলেন অলোক কুমার দে

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে ভালো কাজের স্বীকৃতিতে বিশেষ পুরস্কার পেলেন অলোক কুমার দে

স্টাফ রিপোর্টার | মো. নুরুজ্জামান

পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ যশোর জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ পুরস্কার পেয়েছেন উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক কুমার দে। আগস্ট ২০২৬ মাসের ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের পক্ষ থেকে তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।

জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর যশোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগস্ট মাসে পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা, আন্তরিকতা ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আগস্ট মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কবির হোসেন। একই মাসে বিশেষ পুরস্কার অর্জন করেন জেলা পুলিশের মিডিয়া সেলের নায়েক শেখ আমিনুল ইসলাম।

নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে না পারায় অলোক কুমার দে ওই অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করতে পারেননি। পরবর্তীতে তিনি তাঁর বিশেষ পুরস্কার গ্রহণ করেন। এ সময় তিনি ভালো কাজের স্বীকৃতি দেওয়ায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং সার্বিক সহযোগিতার জন্য কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--