. .
.

তাড়াশে ফসলি জমি রক্ষায় অভিযান: অবৈধ পুকুর খননকালে দুটি ভেকু ও ডাম্প ট্রাক জব্দ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

তাড়াশে ফসলি জমি রক্ষায় অভিযান: অবৈধ পুকুর খননকালে দুটি ভেকু ও ডাম্প ট্রাক জব্দ

মো: সুলতান মাহমুদ, ​তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও আবাদি জমি নষ্ট করার অপরাধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি এক্সকাভেটর (ভেকু) ও একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।
​মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালিত হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি দল উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। এ সময় পৌষার এলাকা থেকে একটি এক্সকাভেটর ও একটি ডাম্প ট্রাক এবং মহিষলুটি আঞ্চলিক সড়ক থেকে অপর একটি এক্সকাভেটর জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ভারী যানগুলো তাড়াশ উপজেলা চত্বরে নিয়ে এসে নিরাপদ হেফাজতে রাখা হয়।
​স্থানীয় কৃষক ও সচেতন মহল বলছেন, কৃষিপ্রধান তাড়াশ উপজেলায় অপরিকল্পিতভাবে পুকুর খননের হিড়িক পড়েছে। এর ফলে একদিকে যেমন আবাদি জমির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, অন্যদিকে দীর্ঘমেয়াদে তা খাদ্য নিরাপত্তা ও স্থানীয় কৃষি উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। ফসলি জমি রক্ষা এবং কৃষিজমির অপব্যবহার রোধে প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপকে অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এলাকাবাসী।
​উপজেলা প্রশাসনয় জানিয়েছে, অবৈধভাবে পুকুর খনন ও কৃষিজমি নষ্ট করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মানুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--