. .
.

তালায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সকল মিডিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন,

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

তালায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সকল মিডিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত অপসারণের দাবি


শামীম খান, স্টাফ রিপোর্টার 

 সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে সকল গণমাধ্যমকর্মীদের নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁর দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তালা উপজেলা প্রেসক্লাব ও তালা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা গণমাধ্যমকর্মীদের নিয়ে করা এমন আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তাঁরা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। তাঁদের নিয়ে দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির কুরুচিপূর্ণ মন্তব্য করা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমকর্মীদের নিয়ে এ ধরনের মন্তব্য স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের সম্মানকে প্রশ্নবিদ্ধ করে। তাই এ ঘটনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

মানববন্ধন থেকে বক্তারা ডা. মিজানুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁর দ্রুত অপসারণের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এসময়ে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেলে এস এর সিনিয়র সাতক্ষীরা জেলা প্রতিনিধি শামীম খান, সহ - সভাপতি সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, একাত্তর টিভির জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জি,
তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার 
 সাংবাদিক এম এ ফয়সাল, কুদ্দুস পাড়, জোহর হাসান সাগর,  শফিকুল ইসলাম,  এম এম জামান মনি, শাহিন আলম, আজমল হোসেন জুয়েল, শেখ ইমরান, তরিকুল ইসলাম, আতাউর রহমান, মোখলেছুর রহমান, মোতাহিরুল মাহিন, মীর মিল্টন, গোলাম রব্বানী, ফারুক সাগর, জয়দেব চক্রবর্তী, শিরিনা আক্তার, অর্জুন বিশ্বাস, সেকেন্দার আবুজাফর বাবু, জমির উদ্দিন, রফিকুল ইসলাম নয়ন, আরিফ বিল্লাহ, কামাল হোসেন ও হারুন অর রশিদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--